• রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়। 

এনসিপির প্রতিনিধি দলে আছেন—দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। 

ইতোমধ্যে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিরোধী দলের পক্ষ থেকেও এই আহ্বানে ইতিবাচক সাড়া দেয়া হয়েছে। এই সংলাপে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

বিরোধী দলগুলো সরকারের ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার পাশাপাশি এই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি চাপ প্রয়োগ করবে এমন ইঙ্গিত মিলেছে।

ওদিকে এনসিপিকে দিয়ে আজকে সংলাপের শুরু হলেও অন্য দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের সূচি এখনো চূড়ান্ত হয়নি।

 

মন্তব্য (০)





image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

১

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

২

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৩

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

image

‘শেখ হাসিনা পালায় না‘, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

image

বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্প...

৫

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

  • company_logo