• আন্তর্জাতিক

‎ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুন, নিহত বেড়ে ২৪

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় মিষ্টি ও কনফেকশনারি পণ্য তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৩০ জন। তাদের সন্ধানে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
‎
‎সোমবার (২৩ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানী জাকার্তার কাছাকাছি বানতেন প্রদেশের চিকান্দে এলাকায় পিটি ফনুসা আগুং মুলিয়া নামের কারখানাটির একটি ভবনে আগুন লাগে।
‎
‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
‎
‎প্রেসিডেন্টের শ্রমবিষয়ক উপদেষ্টা সাইদ ইকবাল সাংবাদিকদের জানান, এ ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। কারখানাটিতে নিরাপত্তাবিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তাকেও তলব করা হবে।
‎
‎কারখানাটির মালিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফ্যামিলি ফুড। প্রতিষ্ঠানটিতে প্রায় পাঁচ হাজার কর্মী কাজ করেন। দেশটির ভোগ্যপণ্যের বাজারে প্রতিষ্ঠানটি অন্যতম বড় সরবরাহকারী। তাদের জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে মিলকিটা মিষ্টান্ন ও লেমনিলো ব্র্যান্ডের ইনস্ট্যান্ট নুডলস।
‎
‎কারখানাটির প্রধান নির্বাহী স্টিভেন আরউইন উইজায়া জানান, শনিবারের পালায় কারখানা কমপ্লেক্সে প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন।
‎
‎বানতেনের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আল আমরাদ জানান, সোমবারও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে ভবনের বিভিন্ন অংশে আগুন জ্বলতে থাকায় এবং অবকাঠামো দুর্বল হয়ে পড়ায় ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
‎
‎তিনি জানান, এখন পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া উদ্ধারকর্মীরা ২৪টি মরদেহের ব্যাগ উদ্ধার করেছেন। তবে ঘটনাস্থলে থাকা কর্তৃপক্ষ এখনো চূড়ান্তভাবে মৃতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।
‎
‎পুলিশ কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি জানান, আগুনের তীব্রতায় নিহতদের মরদেহ এতটাই পুড়ে গেছে যে শুধু দেখে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এ কারণে স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে পরিচয় নিশ্চিতের কাজ চলছে। পুরো প্রক্রিয়া শেষ হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

মন্তব্য (০)





image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

১

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

image

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...

image

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

  • company_logo