• রাজনীতি

‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ স্ট্যাটাস দেওয়া যুবলীগ নেত্রী গ্রেফতার

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  ‘সকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলে পড়ে যাবে’ বলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নড়াইল জেলা যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান।

এর আগে শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর মিরপুর-২ নম্বরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।

ওসি মো. হাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মিরপুর-২ নম্বর থেকে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করা হয়েছে। সে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নাশকতার সাথে জড়িত। টুঙ্গিপাড়া নাশকতাকারীদের সঙ্গে তার যোগাযোগের সত্যতা পাওয়া গেছে।

ওসি হাফিজ আরও বলেন, গ্রেফতারের দিনও পাপিয়া সুলতানা তার ফেসবুকে ‘আমি গ্রেফতার হলেও সমস্যা নাই, আপনারা চালিয়ে যাবেন, সরকারের ৯০% পতন হয়ে গেছে, আপনারা বাকিটা ধাক্কা দিলেই পড়ে যাবে’ লিখে ফেসবুকে পোস্ট করেছেন। এ ছাড়া ‘আমি ৭১ ধারণ করি, শেখ হাসিনা প্রশ্নের আপসহীন’সহ নানান পোস্টও রয়েছে তার।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি হাফিজ।

মন্তব্য (০)





image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

১

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

২

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৩

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

image

‘শেখ হাসিনা পালায় না‘, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

image

বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্প...

৫

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

  • company_logo