• খেলাধুলা

রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের ৯৮৬তম গোল করেছেন। ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখন তিনি মাত্র ১৪ গোল দূরে। তবে এই গোলের দিনে হতাশার হারও দেখতে হয়েছে আল নাসরকে। সৌদি প্রো লিগের নবম রাউন্ডে আল আহলির কাছে তারা ৩-১ গোলে হেরেছে।

খেলার ১৪তম মিনিটে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। প্রতিপক্ষের অর্ধে বল কেড়ে নেন সামু কোস্তা। দ্রুত তিনি বলটি বাড়ান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে। পেনাল্টি এলাকায় প্রথম ছোঁয়াতেই জাল খুঁজে নেন রোনালদো। 

২০২৬-২৭ মৌসুমে নয় ম্যাচে এটি রোনালদোর অষ্টম লিগ গোল। এই বয়সেও তার ধারাবাহিকতা চোখে পড়ার মতো।

এই গোলের ঠিক পরে আরেকটি সুযোগ পেয়েছিলেন রোনালদো। আল নাসর একটি পেনাল্টি পায়। কিন্তু স্পট কিক থেকে গোল করতে পারেননি এই পর্তুগিজ ফরোয়ার্ড। লিড বাড়ানোর সুযোগ তিনি হাতছাড়া করেন।

আর তারই খেসারত দেয় আল নাসর। লিডটা খুইয়ে বসে কিছুক্ষণ পরই। দারুণভাবে ঘুরে দাঁড়ায় আল আহলি। ৪৫ মিনিটে ইভান টনির বাড়ানো বল থেকে গোল করেন ওয়েন্ডারসন গালেনো। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে আল আহলিকে এগিয়ে দেন টনি। ৭৫ মিনিটে গোল করে রজার ইবানিয়েস আল নাসরের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। ঘরের মাঠে ৩-১ গোলের জয় নিশ্চিত করে আল আহলি।

এই হারের পর আল নাসর লিগের লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল। ১২ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ২৮। শীর্ষে থাকা আল হিলাল এক ম্যাচ কম খেলেই তুলে নিয়েছে ৩০ পয়েন্ট।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo