ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইরাকের দক্ষিণাঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩৫ জন। শনিবার (২১ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানায়, দেশটির হারথা বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার পর আশপাশের কয়েকটি বাড়িতেও তা ছড়িয়ে পড়ে। পরে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। এ ছাড়া আগুনে পুড়ে যাওয়া কয়েকটি গাড়িও দেখা যায়। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণের তৎপরতা দেখতে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
তবে কী কারণে বিদ্যুৎকেন্দ্রটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...
নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...
আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...
আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...
নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

মন্তব্য (০)