ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক: ভয়াবহ ও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। ভূ-কম্পনটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৯ মিনিটে কম্পন অনুভূত হয়। শনিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু।
ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, শুক্রবার পেরুর মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলের ওন্দোরেস থেকে ২২ কিলোমিটার (১৪ মাইল) পশ্চিম-উত্তরপশ্চিমে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে কম্পন অনুভূত হয়। এর গভীরতা ছিল প্রায় ১৪২.১ কিলোমিটার (৮৮ মাইল)।
ইউএস ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ, নজরদারি বা ঝুঁকির ঘোষণা দেওয়া হয়নি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...
নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...
আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...
আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...
নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

মন্তব্য (০)