• আন্তর্জাতিক

মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করছে যুক্তরাজ্য

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক:  রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশটি এ ঘোষণা দেয়। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে জানান, লন্ডনে নিযুক্ত মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও তলব করা হচ্ছে। একই সঙ্গে, জবাবদিহি নিশ্চিত করতে আগামী দিনগুলোতে আরও পদক্ষেপ নেওয়ার ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছে বৃটিশ সরকার।


বিবৃতিতে তিনি আরও বলেন, এই জঘন্য অপরাধগুলোর জন্য ব্যবস্থা নিতে এবং জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাজ্য দৃঢ়প্রতিজ্ঞ।

উল্লেখ্য, বৃহস্পতিবার আইসিজে রায় দেন যে ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। একই সঙ্গে যৌন সহিংসতা, গণউচ্ছেদের প্রমাণও মিলেছে। 


এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে প্রথমবারের মতো জাতিসংঘের সর্বোচ্চ আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করলেন।

মন্তব্য (০)





image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

১

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

image

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...

image

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

  • company_logo