• খেলাধুলা

সেমিফাইনাল হাতছাড়া হলেও শেষ ম্যাচে জয় তুলে নিল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে ইমার্জিং নেশন্স ট্রফির মিশন শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল নিগার সুলতানা জ্যোতিদের। তবে শেষ ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৩ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়ে আসর শেষ করেছে টাইগ্রেসরা।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৫ উইকেট হারিয়ে ১২৯ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড নারী দল।

১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে থাইল্যান্ড। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই নাথাকান চানথামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাংলাদেশের স্পিনার সানজিদা আক্তার মেঘলা। পরে ১৭ রান করা পান্নিতা মায়াকে বোল্ড করে ফেরান রিতুমনি।

এরপর নান্নাপাত ও নারুইমেইয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে থাইল্যান্ড। তৃতীয় উইকেটে তাদের গড়া জুটি ম্যাচে ফেরায় দলটিকে। তবে শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি তারা। ৫৭ রান করে আউট হন নান্নাপাত। অন্যদিকে নারুইমেইয়ের ব্যাট থেকে আসে ৩৩ রান। শেষদিকে সার্নসিরে প্ল্যান্টের ১১ বলে ১৩ রানও দলকে জয়ের স্বাদ এনে দিতে পারেনি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সানজিদা আক্তার মেঘলা। তিনি শিকার করেন দুটি উইকেট। এ ছাড়া রিতুমনি ও জান্নাতুল ফেরদৌস একটি করে উইকেট নেন।

এর আগে টসের পর ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। মাত্র ১৫ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার। দিলারা করেন ২ রান, আর সাথি রানির ব্যাট থেকে আসে ১২ রান। এরপর শারমিন আক্তার ১৬ রান করে দলের হাল ধরার চেষ্টা করেন।

পরবর্তী সময়ে নিগার সুলতানা জ্যোতি ও অধিনায়ক সোবহানা মোস্তারি মিলে ইনিংস সামাল দেন। দুজনের ব্যাটে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন জ্যোতি। তাকে দারুণ সঙ্গ দিয়ে ২৮ রান যোগ করেন সোবহানা। এ ছাড়া স্বর্ণা আক্তার ১৪ এবং রিতুমনি ১২ রান করেন।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়ালেও পরের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে পরাজয়ে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত থাইল্যান্ডকে হারিয়ে জয় দিয়েই ইমার্জিং নেশন্স ট্রফির অভিযান শেষ করল বাংলাদেশের মেয়েরা।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo