• আন্তর্জাতিক

প্রথমবারের মতো একসঙ্গে ট্রাম্প-পুতিন-জিনপিং

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের স্বাগত নৈশভোজের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করমর্দন করেন। এ সময় পাশে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

ইতিহাসে প্রথমবারের মতো বুধবার (১৮ নভেম্বর) একসঙ্গে জমকালো নৈশভোজে অংশ নেন এই তিন রাজনীতিক।

ত্রিপক্ষীয় বৈঠকের এক দিন আগে শেনজেনে একসঙ্গে দেখা যাওয়ায় আলোচনায় এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপেক সম্মেলনে যোগ দিতে গিয়ে প্রভাবশালী এই বিশ্বনেতাদের একসঙ্গে দেখা যায়।

রাশিয়ার ক্রেমলিন পুল টিম টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে শেনঝেনে আজ রাতের গালা ডিনারের আগে ভ্লাদিমির পুতিন, শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পকে একসঙ্গে রেড কার্পেটে দেখা যাচ্ছে।

ভিডিওটিতে দেখা যায়, ট্রাম্প, জিনপিং এবং তার স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে আছেন, এমন সময় পুতিন তাদের কাছে এগিয়ে আসেন।

ট্রাম্প ও পুতিন ২০২৫ সালের আগস্ট মাসে আলাস্কায় অনুষ্ঠিত রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনের পর আর দেখা করেননি। তাদের একে অপরকে বেশ উষ্ণভাবে সম্ভাষণ জানাতে দেখা যায়। তারা প্রথমে করমর্দন করেন এবং একে অপরের কাঁধে হাত চাপড়ে দেন।

এই প্রথম শি জিনপিং, ট্রাম্প এবং পুতিন একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন। আগামীকাল বিকেলে এই তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।

ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানানো হলেও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধের সমালোচনায় একমত হয়েছে চীন ও রাশিয়া। অন্যদিকে রাশিয়ায় ক্রেমলিনপন্থি গণমাধ্যমগুলো শির উপস্থিতিতে ট্রাম্প ও পুতিনের করমর্দনকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে। সূত্র: বিবিসি

মন্তব্য (০)





image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

১

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

image

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...

image

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

  • company_logo