• খেলাধুলা

নো মেসি, নো প্রব্লেম, কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল ‎

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কোস্টারিকাকে ৭-০ গোলে হারালো আর্জেন্টিনা। আগেরদিন সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে বড় জয় নিয়ে বছর শেষ করেছিল ব্রাজিল। পরদিনই, সেলেসাওদের মতোই, প্রীতি ম্যাচে, কোস্টারিকার জালে ৭ গোল দিল আলবিসেলেস্তারা।
‎
‎কর্দোবায়, আর্জেন্টিনাকে আতিথ্য দেয় কোস্টারিকা। ম্যাচের ৮ মিনিটেই, লিড নেয় লিওনেল স্কালোনির দল। আড়াআড়ি শটে গোল করেন নিকো পাজ।
‎
‎ম্যাচের ৩৫ মিনিটে, আগুস্তিন জিয়াইয়ের কাট-ব‍্যাকে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। ৩৮ মিনিটে, স্কোরলাইন ৩-০ করেন নিকো পাজ। এরপর ৪৩তম মিনিটে ব‍্যবধান আরও বাড়ান আলভারেস। তাতে প্রথমার্ধেই কোস্টারিকার জালে আর্জেন্টিনার চার গোল।
‎
‎দ্বিতীয়ার্ধেও আক্রমনের ধারা বজায় রাখে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এবার গোলদাতা নিকো পাজের বদলি হিসেবে নামা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এরপর বেশকিছু সময় আর গোলের দেখা নেই। তবে ৭৮ মিনিটে আবারও কোস্টারিকার জাল কাপে ম্যাক অ্যালিস্টারের গোলে। তাতে স্কোরলাইন হয় ৬-০।
‎
‎ম্যাচের শেষ মূহুর্তে, প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন মাস্তানতুয়োনো। নিজের জোড়া গোলের পাশাপাশি পূর্ণ করেন দলের সাত গোল। গোলবন্যার ম্যাচে আর্জেন্টিনার কাছে পাত্তাই পায়নি কোস্টারিকা। পাজ-আলভারেজ-মাস্তানতুয়োদের গোল উৎসবের ম্যাচে দর্শক বনে যায় প্রতিপক্ষের ফুটবলাররা।
‎
‎বড় জয়ে বছরের শেষটা সুন্দর করলো আলবিসেলেস্তারা। এর আগের ম্যাচে উরুগুয়ের কাছে হারে লিওনেল স্কালোনির দল। লিওনেল মেসির বিদায়ের পর এটিই ছিল আর্জেন্টিনার প্রথম জয়।  

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo