• আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে পৌঁছাল যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে সেখানে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। রোববার (১৫ নভেম্বর) রণতরীটি মধ্যপ্রাচ্য অঞ্চলে এসে পৌঁছায় বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। এর মাধ্যমে অঞ্চলটিতে বর্তমানে মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপের সংখ্যা বেড়ে তিনে দাঁড়াল।

সংবাদ সংস্থা এএফপি এবং ‘দ্য ন্যাশনাল নিউজ’ ও এক্সিওসের সাংবাদিক বারাক রাভিদের প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে। গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া এই সংঘাতে উপসাগরীয় অঞ্চলটি দীর্ঘদিন ধরে তীব্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে সেখানে সংঘাত কিছুটা থমকে থাকলেও রোববার নতুন করে তা আবার শুরু হয়। ওই দিন মার্কিন মিত্র দেশ বাহরাইনে একটি ড্রোন হামলার দাবি করেছে ইরান, যার মাধ্যমে দীর্ঘ বিরতির অবসান ঘটে।

এর আগে গত শুক্রবারও বাহরাইনের দিকে ড্রোন নিক্ষেপ করেছিল ইরান। গত সেপ্টেম্বর মাসের পর উপসাগরীয় কোনো দেশের ওপর এটিই ছিল প্রথম হামলা। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করা হলো।

মন্তব্য (০)





image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

১

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

image

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...

image

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

  • company_logo