• রাজনীতি

গোপালগঞ্জের সহিংসতায় আওয়ামী লীগের আসল চেহারা ফুটে উঠেছে: সাদিক কায়েম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব ও সহিংসতার ঘটনায় দলটির সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

তিনি বলেছেন, সুযোগ পেলে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের ওপর এভাবেই প্রতিশোধ নিতে চায়।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

ফেসবুক পোস্টে লেখেন, ‘গোপালগঞ্জে আওয়ামী লীগের যে তান্ডব ও সহিংসতা দেখা গেলো, এটাই আওয়ামী লীগ। সুযোগ পেলে তারা বাংলাদেশের জনগণের ওপর এভাবেই প্রতিশোধ নিতে চায়।’

পোস্টে তিনি লেখেন, ‘গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের যে ব্যর্থতা দেখা গিয়েছে, এটাই রাষ্ট্র পরিচালনায় তাদের যোগ্যতার নমুনা।’

তিনি আরও লেখেন, ‘গত কয়েক দিনে সারা দেশে আওয়ামী লীগের কতজন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে? নাশকতায় আহত ও নিহতদের পরিবারের জন্য রাষ্ট্র কী উদ্যোগ নিয়েছে?’

মন্তব্য (০)





image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

১

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

২

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৩

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

image

‘শেখ হাসিনা পালায় না‘, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

image

বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্প...

৫

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

  • company_logo