ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরিটা গেল দিনই পেয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে শেষমেশ তা হয়নি। ৮ রানের অপেক্ষায় ছিলেন লিটন দাস।
সুযোগটা এসেছে আজ। যে দিনটা আবার লিটনের কাছে বিশেষ কিছু। এই দিনই যে তার কন্যা আনায়রার জন্মদিন!
এই বিশেষ দিনেই তিন অঙ্কের মাইলফলক ছুঁলেন লিটন। সে রানটুকু পেতে তার সময় লাগল মোটে ২০ মিনিট। ৯৮ থেকে মার্কো ইয়ানসেনকে এক ছক্কা হাঁকিয়েছেন স্কয়ার লেগ দিয়ে। সেটা গিয়ে বাউন্ডারিতে আছড়ে পড়তেই টেস্টের অষ্টম সেঞ্চুরিটার দেখা পেয়ে যান তিনি।
সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা কাগজ বের করে আনেন। যেখানে লেখা, 'শুভ জন্মদিন আমার রাজকন্যা। এই সেঞ্চুরিটা তোমার জন্য।'
এর আগে দিনের শুরুটা তিনি করেছিলেন কন্যাকে ফেসবুকে উইশ করে। তিনি লিখেছিলেন, 'শুভ জন্মদিন, আমার রাজকন্যা! তোমার বিশেষ দিনে তোমার সাথে থাকতে পারলে ভালো হতো। তবে দূর থেকেও তুমিই আমার ভাবনার পুরোটা জুড়ে আছো, আমার আশির্বাদ তোমার সঙ্গে আছে। তুমি যেন সবসময় সুস্থ থাকো, সুখে থাকো, আর তোমার মনটা যেন সুন্দর থাকে। একজন চমৎকার মানুষ হয়ে বেড়ে ওঠো, আর এভাবেই আলো ছড়াতে থাকো, আমার ছোট্ট সোনা। তোমার বাবা তোমাকে এত ভালোবাসে, যা কথায় প্রকাশ করার মতো নয়।'
স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...
স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...
স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...
স্পোর্টস ডেস্ক : গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...
স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

মন্তব্য (০)