ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের তিনটি প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও আটজন।
সোমবার (১৬ নভেম্বর) ভোরে দেশটির তাইজ, হুদাইদা ও আমরান প্রদেশের বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়।
ইয়েমেনভিত্তিক সংবাদমাধ্যম আল-মাসিরাহর প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম হামলাটি চালানো হয় তাইজ প্রদেশের আশ শামায়াতাইন জেলায়। এ ছাড়া হুদাইদা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালায় সৌদি যুদ্ধবিমান।
একই সময়ে আমরান প্রদেশের হারফ সুফিয়ান জেলায় এক ইয়েমেনি নাগরিকের মালিকানাধীন একটি জ্বালানি স্টেশনেও হামলা চালানো হয়।
এসব হামলায় দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে আল-মাসিরাহ।
তবে হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা ও হতাহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...
নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...
আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...
আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...
নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

মন্তব্য (০)