ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হা'মলার জন্য অপেক্ষা করবে না ইরান। প্রয়োজনে আগাম পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।
রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যের একটি ভিডিও দেশটির সংবাদ সংস্থা ফার্স প্রকাশ করেছে। খবর আলজাজিরার।
ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কূটনীতিকে অপব্যবহার করে যুক্তরাষ্ট্র হয়তো সময়ক্ষেপণের চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ইরানে নতুন করে হামলার প্রস্তুতির ক্ষেত্র তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বক্তব্যে ঘারিবাবাদি বলেন, ‘ইরান কিউবা নয় যে দেশটিকে অবরুদ্ধ করা যাবে, কিংবা ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।’
তিনি আরও দাবি করেন, ইরানে এখন পর্যন্ত আকাশপথে কিংবা স্থলপথে অবরোধ আরোপের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সফল হয়নি। এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন পাল্লার ক্ষে'পণাস্ত্র তৈরি করছে বলেও জানান তিনি।
তার এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে তেহরানের কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...
নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...
আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...
আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...
নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

মন্তব্য (০)