ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ নেতারা কলকাতা ও থাইল্যান্ডে পলাতক থাকলেও দেশের তৃণমূলের টোকাইদের মাধ্যমে ককটেল বোমা হামলা চালাচ্ছে। অথচ আমরা বিরোধী দলে থাকতে শত নিপীড়নেও বুক পেতে রাজপথে আন্দোলন করেছি। বিশৃঙ্খলা করলে বিএনপি নেতাকর্মীরা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিলের আগে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনার মতো তার বাবা শেখ মুজিবও ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। তারই রচিত ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা এখন পলাতক, মানবতাবিরোধী অপরাধী। মানুষ হত্যার দায়ে তার যে দণ্ড হয়েছে, আইন অনুযায়ী তার সাজা নিশ্চিত হবে।
রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের যুবদল নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এ সময় তারা শেখ হাসিনার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন।
নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...
নিউজ ডেস্কঃ বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...
নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

মন্তব্য (০)