• শিক্ষা

এনটিআরসিএ: ১-১২তম নিবন্ধনধারীদের জন্য সুখবর

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ সুপারিশ খুব শিগগিরই মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। সভার কার্যবিবরণী বা রেজ্যুলেশন চূড়ান্ত হওয়ার পরপরই এই পদক্ষেপ নেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদীয় কমিটির একটি সূত্র জানিয়েছে, গত ৮ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে ওই সভার রেজ্যুলেশন এখনো চূড়ান্ত আকারে রয়েছে প্রক্রিয়াদ্বীন। আগামী সপ্তাহের মধ্যেই তা সম্পন্ন করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর পর বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিবসহ এনটিআরসিএর কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি আলোচনা করা হবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

এ বিষয়ে কথা বলেছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

তিনি বলেন, সংসদীয় কমিটির সুপারিশ শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয় বিষয়গুলো নিয়ে কী সিদ্ধান্ত নিলো সে বিষয়ে স্থায়ী কমিটির পরবর্তী সভায় জানতে চাওয়া হবে।

দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার অবসান ঘটিয়ে ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের দ্রুত নিয়োগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন বঞ্চিত প্রার্থীরা।

মন্তব্য (০)





image

‎প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার: ...

১

নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...

image

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

২

নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...

image

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পর...

৩

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...

image

‎টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন ...

৪

নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...

image

এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যা...

৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

  • company_logo