• লিড নিউজ
  • শিক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সময় পরিবর্তন

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষাসহ পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে সোমবার (২৩ নভেম্বর)। বিকাল ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে। এর আগে সকাল ১১টায় এই ফল প্রকাশের কথা ছিল।

রোববার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সাক্ষর করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্নিরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং https://eduboardresults.gov.bd/ থেকে সংগ্রহ করা যাবে। এ ছাড়া আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে। 

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে ফল সংগ্রহের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান শনিবার (২১ নভেম্বর) জানিয়েছিলেন, ‘এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর বেলা ১১টায় প্রকাশ করা হবে।’

মন্তব্য (০)





image

‎প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার: ...

১

নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...

image

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

২

নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...

image

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পর...

৩

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...

image

‎টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন ...

৪

নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...

image

এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যা...

৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

  • company_logo