• খেলাধুলা

আইপিএল নিলামে নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আইপিএলের সর্বশেষ আসরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দুই দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়েন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

মোস্তাফিজকে ঘিরে তৈরি হওয়া এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ে। এর প্রভাব পড়ে ক্রিকেট অঙ্গনেও। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করা হয়। পাশাপাশি ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়।

এবার নতুন আইপিএল আসরকে সামনে রেখে আবারও নিলামে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান। ইতোমধ্যে আসন্ন মিনি নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করেছেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হবে এই নিলাম।

নিলামের প্রস্তুতি হিসেবে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মোস্তাফিজের পাশাপাশি এবার নিলামে নাম জমা দিয়েছেন বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। এ ছাড়া আরও কয়েকজন ক্রিকেটার নিলামে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

নিয়ম অনুযায়ী, আসন্ন আইপিএল নিলামে অংশ নিতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিবন্ধনের সুযোগ পাবেন। উল্লেখ্য, গত আসরের চূড়ান্ত নিলাম তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটারের নাম থাকলেও শেষ পর্যন্ত দল পাওয়ার সুযোগ হয়েছিল কেবল মোস্তাফিজের।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo