• খেলাধুলা

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। গতকাল মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল জুনিয়র টাইগাররা। 

আজ মঙ্গলবার ওমানের আল আমেরাত গ্রাউন্ডে নেপালকে ১০১ রানে হারিয়ে ‘এ’-এর শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করেছে পাকিস্তান। 

সেমিফাইনালে বাংলাদেশকে পেল পাকিস্তান। পরশু বাংলাদেশ সময় সকাল ১১টায় মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-আফগানিস্তান।

আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে পরশু সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। 

গ্রুপ ‘বি’-তে তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয় বাংলাদেশ। একই গ্রুপে তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে আফগানিস্তান।

গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে নেপালের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৭৫ রান করে পাকিস্তান। জবাবে ৪৩.৪ ওভারে ১৭৪ রানেই অলআউট হয়ে যায় নেপাল।

তিন ম্যাচের তিনটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করে পাকিস্তান। ফলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে তারা। ৪ পয়েন্ট নিয়ে ভারত ‘এ’ গ্রুপ রানার্সআপ। সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে ভারত পেয়েছে ৪ পয়েন্ট।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo