• খেলাধুলা

শ্রীলংকা ম্যাচের আগে দেশে ফিরছেন হামজা-ফারহান

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ ফুটবল দল। তবে দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী ও তরুণ ফরোয়ার্ড ফারহান আলি ওয়াহিদকে ছাড়াই মাঠে নামতে হয়েছে জামাল ভূঁইয়াদের। 

এই দুই প্রবাসী ফুটবলার দলের সঙ্গে যোগ দিলে শক্তি আরও বাড়বে বাংলাদেশের। আগামী সোমবার দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন হামজা ও ফারহান। এমনটি জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। 

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘হামজা ও ফারহান সোমবার দলের সঙ্গে যোগ দেবেন। আশা করছি, শ্রীলংকার বিপক্ষে তাদের পাওয়া যাবে।’

২০২৫ সালের মার্চে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ১৩ ম্যাচে চার গোল করেছেন হামজা। অন্যদিকে ১৯ বছর বয়সী ফারহান খেলেছেন দুটি ম্যাচ, করেছেন একটি গোল।

হামজা ও ফারহানের অন্তর্ভুক্তিতে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের আক্রমণ ও মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা সমর্থকদের।

গত বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। দলের হয়ে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম। 

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo