• আন্তর্জাতিক

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক  : কানাডাভিত্তিক আটটি মানি সার্ভিস প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরান সরকারকে সহায়তা এবং ইরানের ভেতরে ও বাইরে সম্পদ স্থানান্তরে সহায়তার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর (ওএফএসি) এ নিষেধাজ্ঞা ঘোষণা করে। ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় নির্বাহী আদেশ ১৩৯০২ অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো ইরানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিনিময়ে ডিজিটাল সম্পদ লেনদেন করত বলে অভিযোগ করেছে মার্কিন কর্তৃপক্ষ। এসব প্রতিষ্ঠানের কয়েকটির বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞাভুক্ত এক্সচেঞ্জ এবং দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট ঠিকানায় অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় পড়া প্রতিষ্ঠানগুলো হলো—মিলিয়ন এক্সচেঞ্জ, আমিন এক্সচেঞ্জ, টপ পিসি টেকনিশিয়ান, এনআইএ নেশনস কারেন্সি, ফারাহ এক্সচেঞ্জ, সিসিসি ইনকরপোরেটেড, ক্রিপ্টয়াল এবং দারভিশ এক্সচেঞ্জ।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দাবি, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আইআরজিসি-সংশ্লিষ্ট বিভিন্ন ঠিকানায় বিপুল পরিমাণ অর্থ পাঠানো হয়েছে। এ ছাড়া ফারাহ এক্সচেঞ্জের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকানা থেকে কয়েক মিলিয়ন ডলারের ডিজিটাল সম্পদ কানাডার নিষেধাজ্ঞাভুক্ত মাদক পাচারকারী রায়ান ওয়েডিং-সংশ্লিষ্ট ঠিকানায় পাঠানো হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরান সরকার ও তাদের সহযোগীদের নিষেধাজ্ঞা এড়াতে সহায়তাকারীদের জন্য কানাডা নিরাপদ আশ্রয় হতে পারে না। বিশ্বের যেকোনো স্থানে ইরানের অবৈধ আর্থিক লেনদেনের পথ বন্ধে যুক্তরাষ্ট্র কাজ করবে।

 

মন্তব্য (০)





image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

১

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

image

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...

image

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

  • company_logo