• আন্তর্জাতিক

এবার নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নির্বাচনে হারার পরও ক্ষমতা ছাড়তে নারাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি ভোটের ফল পাল্টে দিতে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতকে ব্যবহার করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টার অভিযোগ তুলেছেন বিরোধী রাজনীতিক ও বিশ্লেষকেরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি ভোটারদের ভোট নিয়ে তদন্ত শুরু করেছে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত। সংস্থাটির প্রধান ডেভিড জিনির নেতৃত্বে এসব তদন্ত পরিচালিত হচ্ছে। নির্বাচনে জালিয়াতি, ঘুস এবং বিদেশি হস্তক্ষেপের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

সমালোচকরা জানান, নির্বাচনে ফিলিস্তিনিপন্থী রাজনৈতিক দল রা'আম ও জয়েন্ট লিস্টের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করতেই এই তদন্ত শুরু হয়েছে। দল দুটি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সম্মিলিতভাবে রেকর্ড ১৯টি আসন পেয়েছে। 

পাশাপাশি নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টার অংশ হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী নেতা ইয়ার লাপিদও একই ধরনের অভিযোগ করেছেন। মঙ্গলবার তিনি বলেন, নিরাপত্তা প্রতিষ্ঠানের ভেতরে থাকা সরকারের অনুগত ব্যক্তিদের সহযোগিতায় নেতানিয়াহু গণতন্ত্রকে ধ্বংস এবং নির্বাচনের ফল চুরি করার চেষ্টা করছেন।

 

মন্তব্য (০)





image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

১

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

image

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...

image

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

  • company_logo