• আন্তর্জাতিক

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ   হরমুজ প্রণালিতে পৃথক দুটি ঘটনায় দুটি তেলবাহী ট্যাংকার ও একটি টাগবোটে আগুন লেগেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করায় এসব দুর্ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বুধবার (৪ নভেম্বর) রাতে একটি বিশাল তেলবাহী ট্যাংকার প্রণালির দক্ষিণ দিক দিয়ে ‘অননুমোদিত পথে’ যাওয়ার চেষ্টা করে। এ সময় সেটি একটি মাইনের আঘাতে পড়ে। এতে ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং সেটি চলাচল বন্ধ করে দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, পৃথক আরেকটি ঘটনায় হরমুজ প্রণালির পূর্ব অংশ দিয়ে চলাচলের সময় আরেকটি সুপারট্যাংকারে আগুন লাগে। আগুন নেভাতে সহায়তার জন্য এগিয়ে আসা একটি টাগবোটেও আগুন ধরে যায়।

এদিকে, আইআরজিসি দাবি করেছে, তাদের নৌবাহিনীর ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত দুটি ‘লুকাস-টাইপ’ উড়োজাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির ওপর তাদের নৌবাহিনীর নিয়ন্ত্রণ এখনো অব্যাহত রয়েছে।

আইআরজিসি আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র জাহাজগুলোকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাইন পাতা পথে চলাচলে উৎসাহিত করছে। এর ফলে জাহাজের ক্ষয়ক্ষতি হলে যুক্তরাষ্ট্রের করদাতা এবং আঞ্চলিক মিত্রদের বিপুল পরিমাণ বিমা ব্যয় বহন করতে হবে।

ইরানের বিপ্লবী গার্ড সতর্ক করে বলেছে, প্রণালিতে চলাচলের নিয়ম লঙ্ঘনের যেকোনো চেষ্টা ওয়াশিংটনের জন্য আরও আর্থিক ক্ষতি ও রাজনৈতিক বিপর্যয় ডেকে আনবে।

হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। বিশ্বের অন্যতম কৌশলগত এই নৌপথ দিয়ে উপসাগরীয় দেশগুলো থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। পরে এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে কূটনৈতিক প্রচেষ্টা থমকে যাওয়ায় জুলাইয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আবারও সংঘাত শুরু হয়।

মন্তব্য (০)





image

ভারত ও তুরস্কভিত্তিক প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

১

‎নিউজ ডেস্কঃ  ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কভ...

image

‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গা...

২

‎নিউজ ডেস্কঃ  ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত ...

image

রাতভর সোশ্যাল মিডিয়া, সকালে দেরিতে কাজ শুরু— কেমন দৈনন্দি...

৩

‎নিউজ ডেস্কঃ রাতভর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব, অথচ ...

image

হরমুজের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

৪

‎নিউজ ডেস্কঃ  হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় নিজেদে...

image

ভারত ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল যুক্তর...

৫

‎নিউজ ডেস্কঃ  ভারত ও তুরস্কভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠা...

  • company_logo