ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনকে দুইভাগে ভাগ করা যায়। প্রথমটা বাংলাদেশি বোলারদের দাপট। দ্বিতীয়টা টপ অর্ডারের ব্যাটারদের হারানোর পর সফররত ওয়েস্ট ইন্ডিজের নতুন জুটি। সেশন শেষে ৩ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৮৬ রান তুলেছে ক্যারিবিয়ানরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।
আগে বোলিং করতে নেমে সেই তাসকিনের হাতেই প্রথম ব্রেকথ্রু পায় বাংলাদেশ। ৯ রান করা ব্রেন্ডন কিংকে মাত্র ৯ রানে থামান এই পেসার। ষষ্ঠ ওভারে তিন নম্বরে নামা হজকে বোল্ড করেন হাসান মাহমুদ। ১৪ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এরপর জশুয়া ডি সিলভাকেও ১২ রানে তাসকিন লেগ বিফোরের ফাঁদে ফেললে ২৭ রানে তৃতীয় উইকেট হারায় অতিথিরা।
তবে প্রথম সেশনের শেষটা ভালোই করেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৭ রানে ৩ উইকেট হারানো দলটি লাঞ্চে গেছে ৩ উইকেটে ৮৬ রান নিয়ে। আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহ্যামের চতুর্থ উইকেট জুটি থেকে লাঞ্চ পর্যন্ত এসেছে আরও ৫৯ রান।
স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...
স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...
স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...
স্পোর্টস ডেস্ক : গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...
স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

মন্তব্য (০)