• খেলাধুলা

বিশ্বকাপ থেকে ফিরেই পুরস্কার পেল ফুটবলাররা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ খেলে দেশে ফিরেই আর্থিক পুরস্কার পেল ফুটবলাররা। অনূর্ধ্ব-১৫ বছর বয়সী ফুটবলারদের নিয়ে বিশ্বকাপের আয়োজন করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)। টুর্নামেন্টে বাংলাদেশ পঞ্চম স্তরে রানার্সআপ হয়।

এই আসরে মূল চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। বাংলাদেশ ১৮৭ দেশের মধ্যে ১৩০ তম হয়েছে। বিশ্বকাপ শেষে আজারবাইজাইনের বাকু থেকে আজ দেশে ফেরার পর দলের প্রত্যেক খেলোয়াড়কে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সংবর্ধনা দেওয়া হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফুটবলারদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করেন। বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী এই দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সকলকে ৫০ হাজার টাকা করে দেন আজ। ফাইনালে সেন্ট্রাল আফ্রিকার বিপক্ষে হারের পর তিনি ১০ লাখ টাকা বোনাসের ঘোষণা দেন। 

বাংলাদেশ পাঁচ নম্বর স্তরে রানারআপ হলেও কয়েকজন ফুটবলার আশাব্যাঞ্জক পারফরম্যান্স করেছেন। বিশেষ করে গোলরক্ষক শ্রীনাথ হালদার দুই ম্যাচে টাইব্রেকারে দারুণ সেভ করেছেন। আরও কয়েকজন ফুটবলার অন্য দেশের ক্লাবে নজর কেড়েছেন। বয়স ভিত্তিক পর্যায়ে বাংলাদেশের প্রতিভা থাকলেও সেটা হারিয়ে যায়।

এই ফুটবলাররা যেন হারিয়ে না যায় সেই দায়িত্ব নিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী,‘ফলাফল যাই হোক কিংবা অবস্থান। আমাদের ফুটবলারদের সম্ভাবনা রয়েছে, সেটা সত্যি। তাদের উৎসাহিত করতেই আমি এসেছি। দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ করে তারা যেন বড় ফুটবলার হতে পারে এই বিষয়টি বাফুফে দেখবে। এই বিষয়ে মন্ত্রণালয় থেকেও আমরা প্রয়োজনীয় সহায়তা করব।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন,‘আমরা তৃণমূল ফুটবল নিয়ে কাজ করছি। বিশ্বকাপে আমাদের ছেলেদের এই পারফরম্যান্স সেটারই প্রদর্শন। প্রায় এক বছর সময় নিয়ে দেশব্যাপী অ-১৫ টুর্নামেন্ট হয়েছে। এরপর বাছাই করে সেখান থেকে ক্যাম্প করেই বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। আমরা অনুশীলনের ধারাবাহিকতা বজায় রাখব। মন্ত্রী আমাদের পাশে রয়েছেন।’

মন্তব্য (০)





image

‎আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিলে, এক ম্যাচেই ৫৩ লা...

১

নিউজ ডেস্কঃ ফুটবল ইতিহাসে প্রথমবার এক ম্যাচেই খেলোয়াড়, কর্মক...

image

মধ্যাহ্নভোজের আগে ৩ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ, তাসকিনের ...

২

‎স্পোর্টস ডেস্কঃ সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনকে ...

image

‘সাফে বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী দল’

৩

স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার জাতীয়...

image

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল ভারত

৪

স্পোর্টস ডেস্ক :  আর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে প্রথমে অল্প রানেই গুট...

image

মেসির বিদায়ের পর দল থেকে বাদ পড়লেন দে পলও

৫

স্পোর্টস ডেস্ক :  লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরের পর প্রথমবার দল ঘোষণা ক...

  • company_logo