• খেলাধুলা

‘ইয়ামাল’ নয়, বার্সা তারকার আসল পদবি জানালেন বাবা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের নাম নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন তার বাবা মুনির নাসরাউই। ফুটবলবিশ্বে এতদিন অনেকেই ‘ইয়ামাল’কে তার পারিবারিক পদবি হিসেবে জেনে এসেছেন। তবে মুনির জানিয়েছেন, এটি আসলে তার ছেলের পদবি নয়। ইয়ামালের পূর্ণ পারিবারিক পদবি হলো ‘নাসরাউই এবানা’।

সম্প্রতি আলাভেসের বিপক্ষে বার্সেলোনার ৬-১ গোলের বড় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচারে বিষয়টি পরিষ্কার করেন মুনির। ছেলের সাফল্য নিয়ে নিয়মিত সরব থাকা এই বাবা এবার তার নামের পেছনের অজানা তথ্য সামনে আনলেন।

লাইভে মুনির বলেন, অনেকেই বিষয়টি ভুল জানেন। তাই সবাইকে একটি সত্য জানাতে চান তিনি। তার ভাষ্য অনুযায়ী, লামিনে ইয়ামালের পারিবারিক পদবি ‘ইয়ামাল’ নয়, বরং ‘নাসরাউই এবানা’। ভবিষ্যতে যেন এ নিয়ে কোনো বিভ্রান্তি না থাকে, সে কারণেই বিষয়টি স্পষ্ট করেছেন তিনি।

২০০৭ সালের জুলাইয়ে বার্সেলোনার শহরতলিতে জন্মগ্রহণ করেন লামিনে ইয়ামাল। তার বাবা মুনির নাসরাউই মরক্কোর বংশোদ্ভূত এবং মা শেইলা এবানার জন্ম বিষুবীয় গিনিতে।

অল্প বয়সেই বিশ্ব ফুটবলে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন ইয়ামাল। বার্সেলোনার জার্সিতে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও এগিয়ে যাচ্ছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। সম্প্রতি ব্যালন ডি’অর পুরস্কারের ভোটে তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি।

মাঠের পারফরম্যান্স দিয়ে প্রতিনিয়ত আলোচনায় থাকা ইয়ামালকে ঘিরে এবার নতুন করে কৌতূহল তৈরি হলো তার নামের প্রকৃত পরিচয় নিয়ে।

মন্তব্য (০)





image

‎আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিলে, এক ম্যাচেই ৫৩ লা...

১

নিউজ ডেস্কঃ ফুটবল ইতিহাসে প্রথমবার এক ম্যাচেই খেলোয়াড়, কর্মক...

image

মধ্যাহ্নভোজের আগে ৩ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ, তাসকিনের ...

২

‎স্পোর্টস ডেস্কঃ সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনকে ...

image

‘সাফে বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী দল’

৩

স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার জাতীয়...

image

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল ভারত

৪

স্পোর্টস ডেস্ক :  আর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে প্রথমে অল্প রানেই গুট...

image

মেসির বিদায়ের পর দল থেকে বাদ পড়লেন দে পলও

৫

স্পোর্টস ডেস্ক :  লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরের পর প্রথমবার দল ঘোষণা ক...

  • company_logo