• আন্তর্জাতিক

হঠাৎ রাশিয়ানদের ফোনে পারমাণবিক হামলার বার্তা, অতঃপর...

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ   বিমান হামলার সতর্কবার্তা দেওয়ার একটি মোবাইল অ্যাপে হঠাৎ রাশিয়ানদের ফোনে ভেসে উঠল পারমাণবিক হামলার সতর্কবার্তা। সেখানে লেখা ছিল, ইউক্রেনের হামলাকারী ড্রোন থেকে পারমাণবিক ওয়ারহেড রাশিয়ার সব অঞ্চলের দিকে ছোড়া হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনের বিমান হামলার সতর্কবার্তা দেওয়ার অ্যাপেও এ ধরনের অস্বাভাবিক বার্তা দেখা গেছে। তবে এটি ছিল একটি ভুয়া সতর্কবার্তা, যা হ্যাকিংয়ের মাধ্যমে ছড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সেখানে বলা হয়, রাশিয়ার সব অঞ্চলে পারমাণবিক হামলার ঝুঁকি তৈরি হয়েছে। বাসিন্দাদের তিন সপ্তাহের খাবার মজুত করে আত্মগোপনে যাওয়ার নির্দেশও দেওয়া হয়।

এ ঘটনায় রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির জনসাধারণকে সতর্ক করার ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করছে। সাইরেন, মাইক, খুদে বার্তা (এসএমএস) এবং টেলিভিশন ও রেডিওর মাধ্যমে নাগরিকদের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। মোবাইল অ্যাপটি কেবল অতিরিক্ত তথ্যসেবা হিসেবে ব্যবহৃত হয়।

মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, মোবাইল অ্যাপ হ্যাক হওয়ার ঘটনায় জনসাধারণকে সতর্ক করার ব্যবস্থার কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। অ্যাপটির স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে বিশেষজ্ঞরা কাজ করছেন। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য (০)





image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

১

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

image

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...

image

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

  • company_logo