• লিড নিউজ
  • শিক্ষা

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত ‎

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে।
‎
‎ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত ওয়েবসাইটে  ([https://rescrutiny.eduboardresults.gov.bd](https://rescrutiny.eduboardresults.gov.bd ) প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করে বোর্ড ড্রপ ডাউন থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর মোবাইল নম্বর দিয়ে পরবর্তী ধাপে গিয়ে কাঙ্ক্ষিত বিষয় বা পত্রগুলো নির্বাচন করে ফি প্রদান করতে হবে।
‎
‎প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য এবং দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। বিকাশ, নগদ, ডিবিএল রকেট, উপায় এবং সোনালী সেবার মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে।
‎
‎অনলাইন ছাড়া ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (০)





image

এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ...

১

‎নিউজ ডেস্কঃ  উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পর...

image

এইচএসসি: সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু ৫ নভেম্বর,...

২

নিউজ ডেস্ক : ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত...

image

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়...

৩

নিউজ ডেস্কঃ   যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা...

image

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

৪

নিউজ ডেস্কঃ   ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রিলিম...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে সৌন্দর্যবর্ধক ও ফলজ বৃক্ষরোপণ কর্মসূ...

৫

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি ক...

  • company_logo