• খেলাধুলা

ব্যালন ডি’অর গোপন হিসাব ফাঁস, নতুন ইতিহাস গড়লেন কেইন

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। এই জয়ের দিনকয়েক পর ফাঁস হলো ব্যালন ডি’অরের ভোটের বিস্তারিত তথ্য। সেখানেই দেখা গেল ইতিহাস গড়ে ফেলেছেন কেইন। ভোটের বর্তমান নিয়মে এটাই সবচেয়ে কম ব্যবধানের জয়। কেইন কিলিয়ান এমবাপেকে হারিয়েছেন মাত্র ২৮ পয়েন্টে। 

ভোটের হিসাব শুক্রবার প্রকাশ করেছে ব্যালন ডি’অরের আয়োজক সংস্থা ফ্রান্স ফুটবল। তারা তাদের শুক্রবারের সংস্করণে ভোটের বিস্তারিত তালিকা ছেপেছে।

বায়ার্ন মিউনিখের কেইন ১০০ জন বিচারকের কাছ থেকে প্রথম স্থানের ভোট পেয়েছেন ৪০টি। মোট পয়েন্ট ১ হাজার ৫৫। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর তিনিই প্রথম ইংলিশ ফুটবলার, যিনি ব্যালন ডি’অর জিতলেন। রিয়াল মাদ্রিদের ফ্রান্স অধিনায়ক এমবাপে প্রথম স্থানের ভোট পেয়েছেন ২৩টি। তার মোট পয়েন্ট ১ হাজার ২৭। দুজনের পয়েন্ট ব্যবধান ২৮।

এর আগে সবচেয়ে কম ব্যবধান ছিল ৪১ পয়েন্ট। ২০২৪ সালে তখন ম্যানচেস্টার সিটির রদ্রি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রকে ৪১ পয়েন্টে হারিয়ে ব্যালন ডি’অর জিতেছিলেন। এবার ব্যবধান সেই রেকর্ডের চেয়েও কম।

গত বছরের ফল ছিল একেবারে আলাদা। পিএসজির উসমান দেমবেলে পেয়েছিলেন মোট ১ হাজার ৩৮০ পয়েন্ট। তিনি বার্সেলোনার লামিন ইয়ামালের চেয়ে ৩২১ পয়েন্টে এগিয়ে ছিলেন।

এ বছরের গ্রীষ্মে ইয়ামাল স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন। কিন্তু ব্যালন ডি’অরের ভোটে তিনি হয়েছেন তৃতীয়। তার পয়েন্ট ৮৮১। কেইনের চেয়ে তিনি ১৭৪ পয়েন্ট পিছিয়ে ছিলেন।

ব্যালন ডি’অরের জন্য ভোট দেন সাংবাদিকেরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে পুরুষ বিভাগের শীর্ষ ১০০ দেশ থেকে একজন করে সাংবাদিক ভোট দেন। নারী বিভাগে ভোট দেন সেরা ৫০ দেশের সাংবাদিকেরা।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo