• খেলাধুলা

আবারও ভারতের কাছে বড় হার, এক মাসে ২৩ গোল হজম

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :  ভারতের কাছে হার নতুন নয়। এক মাসের ব্যবধানে দুই ম্যাচে ২৩ গোল হজম! বাংলাদেশের হকির প্রস্তুতি, কৌশল ও লড়াইয়ের মানসিকতা নিয়ে তাই প্রশ্ন উঠছেই। জলন্ধরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ভারতের কাছে ১৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। 

গত মাসে জাপানে এশিয়ান গেমসেও ভারতের কাছে ১০-০ গোলে হেরেছিল তারা। 

প্রথম কোয়ার্টারেই চার গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে আরও দু’টি গোল করে বিরতিতে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। তৃতীয় কোয়ার্টারে তিন এবং শেষ কোয়ার্টারে আরও চার গোল করে ব্যবধান বাড়ায় স্বাগতিকেরা। 

সাবেক হকি খেলোয়াড় ও ফেডারেশনের সাবেক সদস্য তারেক আদেল দলের পারফরম্যান্সে হতাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমরা কবে বলতে শিখব যে, আমরাও বাংলাদেশ, ছেড়ে কথা বলব না।’ তার অভিযোগ, পরিস্থিতি বদলাতে ফেডারেশনের উদ্যোগ চোখে পড়ছে না। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এশিয়ার ছ’টি দেশ খেলছে। পাকিস্তান ভারতে খেলতে না যাওয়ায় সুযোগ পেয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে সপ্তম হওয়া দলটির লক্ষ্য ছিল ষষ্ঠ স্থান। সেই লক্ষ্যে ব্যর্থ জার্মান কোচ গেরহার্ড পিটারের উপরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আস্থা রেখেছে ফেডারেশন। 

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo