• রাজনীতি

গত ২ বছরে বিএনপির বেপরোয়া রাজনীতিতে দেশবাসী অতিষ্ঠ : সাদিক কায়েম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ   অপরাজনীতির করুণ পরিণতি বরণ করতে হবে বিএনপিকে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘জুলাই বিপ্লবের পর থেকে বিএনপির সন্ত্রাসী রাজনীতির বলি হয়েছেন অসংখ্য মানুষ। বিএনপির সন্ত্রাসের শিকার মিটফোর্ডে পাথরকাণ্ডে নিহত সোহাগের নিথর দেহ দেখে কেঁদেছিল পুরো দেশ। এবার নিজ দলের ক্যাডারদের হাতে নিহত হলেন নাটোর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। বিএনপির এমপির দুই ছেলের বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ একজন নেতা নিহত হওয়ার পরও কেন্দ্রীয় ছাত্রদল ও বিএনপির নির্বাক অবস্থান বিস্ময়কর। প্রতিবাদও যদি দলীয় স্বার্থ আর রাজনৈতিক হিসাব-নিকাশের কাছে জিম্মি হয়ে পড়ে, তবে সেই ক্ষমতা ও প্রতিহিংসার রাজনীতি দেশের জন্য ক্ষতিকর।

গত ২ বছরে বিএনপির বেপরোয়া রাজনীতিতে দেশবাসী অতিষ্ঠ। দলীয় প্রশ্রয়ে চাঁদাবাজি, সন্ত্রাস, খুন, ধর্ষণসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে বিএনপির নেতাকর্মীরা। অপরাধ যত গুরুতর হোক না কেন নামেমাত্র বহিষ্কার করে এসব অপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রতিহিংসার রাজনীতি আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের পাশাপাশি নিজ দলের নেতাকর্মীরাও তাদের হাতে নিরাপদ নয়।

বিএনপিকে এই সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে হবে, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। অন্যথায় জনগণের ঘৃণা ও প্রত্যাখ্যানের মুখে এই অপরাজনীতির করুণ পরিণতি বরণ করতে হবে।’

মন্তব্য (০)





image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

১

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

২

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৩

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

image

‘শেখ হাসিনা পালায় না‘, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

image

বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্প...

৫

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

  • company_logo