• লাইফস্টাইল

ডাবের পানি ক্ষতিকর হতে পারে যাদের

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গ্রীষ্মের খরতাপে প্রাণ জুড়াতে কিংবা দেহের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনতে জাদুকরি এক পানীয় হলো ডাবের পানি। পুষ্টিবিদদের মতে, প্রকৃতির এই অমূল্য দান শরীর চাঙ্গা রাখতে দারুণ কার্যকরী। 

এতে থাকা পটাশিয়াম এবং প্রয়োজনীয় সব খনিজ উপাদান দেহের ভেতরের তরল ও ইলেকট্রোলাইটের চমৎকার ভারসাম্য বজায় রাখে। তবে চমৎকার এই পানীয়টি কিন্তু সবার জন্য সমানভাবে উপকারী নয়। নির্দিষ্ট কিছু শারীরিক জটিলতা থাকলে ডাবের পানি খাওয়ার বেলায় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।

কিডনির সমস্যা থাকলে: ডাবের পানি প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যাদের কিডনির সমস্যা রয়েছে। তারা ডাবের পানি খাবেন না।

ডায়াবেটিস থাকলে কতটা খাবেন: ডাবের পানি প্রাকৃতিক পানীয় হলেও এতে শর্করা থাকে। তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের এটি পান করার সময় পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। একসঙ্গে বেশি ডাবের পানি পান করলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। এ ক্ষেত্রে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া যেতে পারে।

অ্যালার্জি থাকলে কী করবেন: ডাবে কারো কারো অ্যালার্জি থাকতে পারে। অ্যালার্জিজনিত সমস্যা থাকলে ডাবের পানি না খাওয়াই ভাল। কারো অ্যালার্জি থাকলে ডাবের পানি পান করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

মন্তব্য (০)





image

‎শীতে রুক্ষ ত্বক ভালো রাখবেন যেভাবে

১

‎লাইফস্টাইল ডেস্কঃ শীত এলেই আবহাওয়ার পরিবর্তনের প্রভাব প...

image

ট্যাবলেট খেলেই নির্মূল হবে অগ্ন্যাশয়ের ক্যানসার, আসছে নতু...

২

নিউজ ডেস্ক : অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার কথ...

image

‎বাড়িতে তৈরি করুন খুসকি দূর করার শ্যাম্পু

৩

লাইফস্টাইল ডেস্ক: শীতকাল এলেই মাথার চুল রুক্ষ-শুষ্ক হয়ে পড়...

image

‎শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন র...

৪

লাইফস্টাইল ডেস্ক: শীতের হিমেল হাওয়া গায়ে লাগতেই অনেকের শুর...

image

ফ্যাটি লিভার-ক্যানসারের জন্যও দায়ী প্রদাহ, এই ৩ লক্ষণে আজ...

৫

নিউজ ডেস্ক : সকালবেলা ঘুম থেকে উঠেও শরীরজুড়ে ক্লান্তি, ঘন ঘন...

  • company_logo