• লিড নিউজ
  • খেলাধুলা

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : টাইগারদের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাহউদ্দিন।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আশরাফুলের সঙ্গে চুক্তি থাকলেও মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে এই দায়িত্ব থেকে অপসারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। সেই আসর পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল আশরাফুলের। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি।

২০২৫ সালে দেশের মাটিতে আয়ারল্যান্ড সিরিজের আগে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। শুরুতে তাকে শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তার চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত করা হয়।

প্রায় এক বছর জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন আশরাফুল। এই সময়ে কয়েকটি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো পারফরম্যান্স দেখালেও সামগ্রিক ব্যাটিংয়ে প্রত্যাশিত উন্নতি হয়নি বলে মনে করছে বোর্ড। বিশেষ করে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং বিভাগে ব্যর্থতার পর তার ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo