• লিড নিউজ
  • রাজনীতি

সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও টাকা ঢুকলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার থাকা অবস্থায় সীমান্ত দিয়ে মদ, টাকা, অস্ত্র ঢুকবে, তাহলে সরকারের দরকার কী? সরকারের তো দরকার নেই। এই ব্যর্থতা স্বীকার করে সরকারের পদত্যাগ করা উচিত।

‎শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‎
‎জামায়াত আমির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ে সার্ভিস দেন। কিন্তু তার প্রধান কাজ নিজ মন্ত্রণালয়। মাদক, অস্ত্র ও আইনশৃঙ্খলা—কিছুই নিয়ন্ত্রণ করতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি।
‎
‎গোয়েন্দা তথ্যের রেফারেন্স দিয়ে প্রধানমন্ত্রী কথা বলতে পারেন না উল্লেখ করে জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী খোলাসা করে বলুক—কখন, কোথায় মিটিং করেছি। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তিনি প্রমাণ করুক।
‎
‎তিনি আরও বলেন, বিরোধীদল সংসদেই সব সংকট দূর করতে চেয়েছিল। কিন্তু তাদের রাজপথে নামতে বাধ্য করেছে সরকারিদল।
‎
‎এছাড়াও মানুষের গণভোটের রায় মেনে নিলে অনেক সমস্যাই সমাধান হয়ে যেতো বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।

মন্তব্য (০)





image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

১

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

২

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৩

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

image

‘শেখ হাসিনা পালায় না‘, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

image

বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্প...

৫

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

  • company_logo