• লিড নিউজ
  • রাজনীতি

‎আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ নাকচ ১১ দলের; উল্টো বিএনপির দিকে অভিযোগ

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করেই বিএনপি নির্বাচনে জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

‎শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে ১১ দলের যোগাযোগের অভিযোগও নাকচ করেন জামায়াতের এ নেতা।
‎
‎এ সময় হামিদুর রহমান আযাদ জানান, সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত লংমার্চ করবে ১১ দল। ছয়টি পথসভার মধ্য দিয়ে শেষ হবে কর্মসূচি। লংমার্চ শান্তিপূর্ণ ও জনবান্ধব হবে বলেও আশার কথা বলেন তিনি।
‎
‎জামায়াতের এ জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, সংবিধান সংশোধনের বিশেষ কমিটি গঠনের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করেছে সরকার। ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন নিয়েও উদ্বেগ জানান তিনি। পাশাপাশি নির্বাচনে কারচুপির চেষ্টা হলে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন।
‎
‎এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধি, মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন হামিদুর রহমান আযাদ। নিয়োগ ও বদলিতে দলীয়করণ বন্ধ করে মেধার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

১

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

২

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৩

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

image

‘শেখ হাসিনা পালায় না‘, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

image

বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্প...

৫

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

  • company_logo