• খেলাধুলা

সুখবর পেলেন ঋতুপর্ণারা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ফিফার সর্বশেষ নারী ফুটবল র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। ১০৭তম স্থান থেকে উঠে ১০৬তম স্থানে জায়গা করে নিয়েছেন ঋতুপর্ণারা। 

মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে।

সম্প্রতি শেষ হওয়া এশিয়ান গেমসে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে দলের। উত্তর কোরিয়ার কাছে ১০ গোল এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোল হজম করেছে লাল-সবুজের মেয়েরা।

দুই ম্যাচে ১৬ গোল খেলেও রেটিং পয়েন্টে বড় ধাক্কা লাগেনি বাংলাদেশের। উত্তর কোরিয়ার বিপক্ষে পয়েন্ট কমেছে মাত্র ০.০৬, আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কমেছে ০.২৮। র‌্যাঙ্কিংয়ে দুই দলের তুলনায় বাংলাদেশ প্রায় ১০০ ধাপ পিছিয়ে থাকায় পয়েন্ট হারানোর পরিমাণ ছিল কম।

বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে উন্নতির পেছনে বড় ভূমিকা রেখেছে মিয়ানমারের বিপক্ষে ম্যাচটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এই ড্রয়ের সুবাদে দলের রেটিং পয়েন্ট বেড়েছে ৪.৬৪। ফলে বাংলাদেশের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১১৭৫.৩৫-এ।

বাড়তি এই পয়েন্টেই এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে ড্র করে র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে মিয়ানমার। ম্যাচের আগে বাংলাদেশের চেয়ে ৫০ ধাপ এগিয়ে থাকা দলটির পয়েন্ট কমেছে ৫.৫৪। ৫৫তম স্থান থেকে এক ধাপ নেমে এখন ৫৬তম স্থানে রয়েছে তারা।

উল্লেখ্য, গত বছর এই মিয়ানমারকে হারিয়েই প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। সেই আন্তর্জাতিক উইন্ডোতে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করে ফিফার শিরোনামেও এসেছিল লাল-সবুজের মেয়েরা।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo