• আন্তর্জাতিক

ইয়েমেনে হুথিদের হামলায় সৌদি জোটের ৮ সেনা নিহত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশে হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষে দেশটির আট সেনা নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

‎সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট তুর আল-বাহাহ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, লাহিজ প্রদেশের আল-মাকাতিরাহ ফ্রন্টে এসব সেনা নিহত হন। তবে সংঘর্ষের ধরন বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হুথি বিদ্রোহীরা।
‎
‎এর আগে শনিবার প্রতিবেশী তাইজ প্রদেশে হুথিদের পৃথক গোলাবর্ষণে তিন বেসামরিক নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে দুজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। ইয়েমেনের একটি সরকারি দপ্তরের বরাতে এ তথ্য জানা গেছে।
‎
‎দেশটিতে গত জুলাই থেকে নতুন করে সামরিক উত্তেজনা বেড়েছে। ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কিছু সময়ের জন্য পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। সেই সময়ের পর এটিই সবচেয়ে বড় সামরিক উত্তেজনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‎
‎২০১৪ সালের সেপ্টেম্বরে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ দখল করে নেয়। এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান শুরু করে। সেই থেকে দেশটিতে সংঘাত অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

১

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

image

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...

image

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

  • company_logo