• রাজনীতি

সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ জামায়াতের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সারাদেশে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে বিরোধীদল জামায়াতে ইসলামী। প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়ার অভিযোগ করে তারা।

‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
‎
‎তিনি আরও অভিযোগ করেন, সারের ডিলারশিপ পেতে ৪৭ হাজারের বেশি আবেদন জমা পড়লেও দলীয় প্যাড ব্যবহার করে পছন্দের লোকদের নিয়োগ দিয়েছে সরকার। শুধু দলীয় লোকই নয়, অর্থের বিনিময়ে ফ্যাসিস্টদেরকেও ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
‎
‎সরকার দেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চায় দাবি করে মিয়া গোলাম পরওয়ার বলেন, এজন্য বিরোধী দলকে কৌশলে বাদ দিয়ে সংবিধান সংশোধন কমিটি গঠন করে জাতির সাথে প্রহসন করছে ক্ষমতাসীনরা।
‎
‎জামায়াতের কার্যক্রমকে যারা কুসুম কুসুম বিরোধীতা বলে, তাদের মূলত সহিংসতা ও অগ্নিসংযোগ পছন্দ বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
‎
‎এছাড়া, কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

মন্তব্য (০)





image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

১

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

২

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৩

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

image

‘শেখ হাসিনা পালায় না‘, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

image

বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্প...

৫

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

  • company_logo