ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ছুরিকাঘাতের চেষ্টা করেছে এক নারী। মঙ্গলবার (১৪ অক্টোবর) কলকাতার কালীঘাটের বাড়ি থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে।
এতে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। মমতার দল জানিয়েছে, নিজেকে মমতার ভাগ্নি বলে দাবি করেছিলেন সড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ার ঐ নারী।
এদিন সন্ধ্যার দিকে তৃণমূল নেত্রী বাড়ি থেকে বের হলে অশালীন ভাষায় গালমন্দ শুরু করে তার ওপর আক্রমণ করতে যান তিনি। সেসময় তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় আশপাশের মানুষ। হামলাকারী মাদকাসক্ত বলে দাবি তৃণমূল কংগ্রেসের।
এ ঘটনার কয়েক ঘণ্টা পর ঐ নারীর পরিচয় প্রকাশ করে পুলিশ। অনুসূয়া সাহা নামের ওই নারীর বয়স ৩৮ বছর। ঘটনাটিকে কেবল বাকবিতণ্ডা বলে উল্লেখ করেছে নিরাপত্তা বাহিনী।
এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের নেতাকর্মীরা।
নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...
নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...
আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...
আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...
নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

মন্তব্য (০)