• রাজনীতি

৫ আগস্ট পরবর্তী সময়ের মতোই পূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ৫ আগস্টের পর যেভাবে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে ছিল জামায়াত, পূজাকে সামনে রেখে ঠিক একইভাবে পাশে থাকবে দল— এমনটাই জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

‎বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
‎
‎গোলাম পরওয়ার বলেন, দুর্গাপূজা সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এই বৈঠক হয়েছে, হিন্দু ধর্মের মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে, সমস্যা সমাধানে বিরোধী দল কিভাবে ভূমিকা রাখতে পারে সেসব বিষয় নিয়েও কথা হয়েছে।
‎
‎সংবিধান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান সংশোধনের ধারণাকেই প্রত্যাখ্যান করেছে বিরোধী দল। সংশোধন নয়, বিরোধী দল চায় সংবিধানের পূর্ণ সংস্কার।
‎
‎এ সময় আসন্ন পূজায় বিভিন্ন মন্দির পরিদর্শনের জন্য জামায়াতের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানান হিন্দু ধর্মের নেতারা।

মন্তব্য (০)





image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

১

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

২

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৩

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

image

‘শেখ হাসিনা পালায় না‘, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

image

বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্প...

৫

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

  • company_logo