• আন্তর্জাতিক

ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে গিয়ে যুক্তরাষ্ট্র হয়তো ‘বাড়াবাড়ি’ করে ফেলেছে: ট্রাম্প ‎

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে গিয়ে যুক্তরাষ্ট্র হয়তো ‘বাড়াবাড়ি’ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‎
‎ইরানের সঙ্গে আলোচনার জন্য দেশটির কোন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হবে, তা নির্ধারণ করতে ওয়াশিংটন হিমশিম খাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
‎
‎যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে আমরা হয়তো অনেক দূর এগিয়ে গেছি। কারণ, এখন আমরা আর জানিই না, কার সঙ্গে আলোচনা করছি।’
‎
‎তিনি আরও বলেন, ‘ইরানের প্রেসিডেন্ট হতে কেউই রাজি নয়।’ সম্ভাব্য প্রার্থীরা এ দায়িত্ব নিতে অনিচ্ছুক বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
‎
‎তবে ট্রাম্পের এ বক্তব্যের বিপরীতে, ২০২৪ সালের জুলাই থেকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মাসুদ পেজেশকিয়ান।
‎
‎ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, কার সঙ্গে আলোচনা করতে হবে, তা খুঁজে বের করতেই আমাদের বেশ বেগ পেতে হচ্ছে। আমার মনে হয়, আমরা অনেক দূর এগিয়ে গেছি।’
‎
‎এদিকে, ইরানের বিমানবাহিনী এবং দেশটির ১৫৯টি জাহাজ ধ্বংস হয়ে গেছে বলে নিজের আগের দাবিও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প।
‎
‎তার ভাষায়, জাহাজগুলো এখন ‘সমুদ্রের তলদেশে সুন্দরভাবে বিশ্রাম নিচ্ছে’।
‎
‎ট্রাম্পের এমন মন্তব্যের মধ্যেই উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থার তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে এখন পর্যন্ত জাহাজে অন্তত ১৯টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

মন্তব্য (০)





image

হুতিদের অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘের আহ্বান, সমর্থন সৌদি...

১

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অস্ত্র সংগ্রহ ঠ...

image

ঢাকার জুলাই অভ্যুত্থান এবং দিল্লির যুব ক্ষোভ: বাহ্যিক প্র...

২

‎আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের ২০২৪ সালের অভ্যুত্থান এবং...

image

বিশ্বজুড়ে ১০ বছরে সাড়ে ৪ হাজারেরও বেশি শিশু অভিবাসীর মৃত্...

৩

‎নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে উন্নত জীবন ও নিরাপত্তার আশায় ঝুঁক...

image

‘হ্যাঁ, আমরা সরকার পরিবর্তন চাই’—বিজেপিকে প্রশান্ত ভূষণ

৪

নিউজ ডেস্ক : ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্...

image

ফিলিস্তিনিদের জমি কেড়ে নিয়ে নৈতিকতা হারিয়েছে ইসরাইল: বারা...

৫

নিউজ ডেস্ক : সামরিক শক্তির দাপট দেখিয়ে কখনোই স্থায়ী শান্তি প...

  • company_logo