• শিক্ষা

‎তালা ভেঙে কার্যালয়ে ঢুকে অবরুদ্ধ চুয়েটের নতুন ভিসি

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নিয়োগের ২১ দিন পর নিজ কার্যালয়ে তালা ভেঙে প্রবেশের পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

‎সোমবার (১২ অক্টোবর) প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পাশাপাশি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ।
‎
‎এদিন ভিসির সকালে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশের খবর পেয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘তালা তালা হবে, ভিসি ভবন তাল হবে’ স্লোগান দিতে থাকেন।
‎
‎সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ ও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা টানা ২১ দিন ধরে আন্দোলন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।
‎
‎পরে আন্দোলন জোরদার করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ক্লাস-পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়টিতে সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছে।

মন্তব্য (০)





image

‎শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর স...

১

‎নিউজ ডেস্কঃ দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার...

image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি গঠনের কার্যক...

২

নিউজ ডেস্ক : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ক...

image

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে স্কেলে কবে বেতন পাবেন, যা বলছ...

৩

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের পাশাপাশি নতুন জাতীয় বেতনকাঠ...

image

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্র...

৪

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষ...

image

জাবিপ্রবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ...

৫

জামালপুর প্রতিনিধি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা...

  • company_logo