• খেলাধুলা

‎ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎স্পোর্টস ডেস্ক: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ভারত চ্যাম্পিয়নসকে হারিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। রবিবার (১১ অক্টোবর) শারজায় ম্যাচটি হয়। বাংলাদেশ জিতেছে ৩ রানে।

‎আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে ভারত ৮ উইকেটে ১৩৮ রানে থেমে যায়।
‎
‎বাংলাদেশের ব্যাটিংয়ে সবচেয়ে বেশি রান করেন রনি তালুকদার। তিনি ২৫ বলে ৪০ রান করেন। আরাফাত সানি ৩৮ বলে ৩৭ রান যোগ করেন। নাসির হোসেন করেন ২৪ রান। ভারতের হয়ে পীযূষ চাওলা ৩ উইকেট নেন।
‎
‎রান তাড়া করতে নেমে ভারতের হয়ে অপরাজিত থাকেন পাওয়ান নেগি। তিনি করেন ২৬ রান। ইরফান পাঠান ও ঋষি ধাওয়ান করেন ২৪ রান করে। তাদের চেষ্টা যথেষ্ট ছিল না। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া রান ভারত তাড়া করতে পারেনি।
‎
‎বল হাতে দারুণ পারফর্ম করেছেন এনামুল হক জুনিয়র। এই বাঁহাতি স্পিনার ৩ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নেন। তাকেই ম্যাচসেরা বেছে নেওয়া হয়েছে। আবু জায়েদ রাহী নেন ২ উইকেট। এই দুজনের বোলিংয়ে বাংলাদেশ পায় রুদ্ধশ্বাস এক জয়।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo