• রাজনীতি

সরকারের উদ্দেশ্যে পরওয়ার: পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ‘লং মার্চে পতিত সরকার ফিরে আসবে’—সরকার এমন নতুন অজুহাত তৈরি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আমাদেরকে এই জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। ভয় দেখিয়ে জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করার বাহানা করছে সরকার।

রোববার (১১ অক্টোবর) দুপুরে প্রেস ক্লাব যশোরের হলরুমে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য যশোর-কুষ্টিয়া লং মার্চের প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গণভোট বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের দাবিতে এ লং মার্চের আয়োজন করা হয়েছে বলে জানান জামায়াতের অন্যতম এই শীর্ষ নেতা।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিগত দিনে ১১ দলীয় জোটের অধীনে দুটি লং মার্চ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের লং মার্চও একইভাবে শান্তিপূর্ণ থাকবে। লং মার্চের কারণে সাময়িক যাতায়াত ও চলাচলে যে ভোগান্তি হতে পারে, সে জন্য ওই অঞ্চলের ব্যবসায়ী, পথচারীসহ সর্বস্তরের মানুষের কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করেন তিনি।

কর্মসূচির বিস্তারিত তুলে ধরে তিনি জানান, নির্ধারিত দিনে সকাল ৮টায় ঢাকার বায়তুল মোকাররম এলাকা থেকে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর পদ্মা সেতু হয়ে প্রায় ১ হাজার গাড়ির বিশাল বহর নিয়ে লং মার্চটি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হবে। প্রায় ১২ ঘণ্টার দীর্ঘ এই পথযাত্রায় গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসূল, সংসদ সদস্য মোক্তার আলী এবং ফরিদপুর, কুষ্টিয়া, শরীয়তপুর, গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী জেলার জামায়াতে ইসলামীর স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

মন্তব্য (০)





image

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

১

‎নিউজ ডেস্কঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের...

image

একটি চক্র সরকার ও দেশের ভাবমুর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: র...

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত ম...

image

সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ জামায়াতের

৩

নিউজ ডেস্কঃ সারাদেশে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজন...

image

ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজ...

৪

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্...

image

‎সরকারের কাজে বাধা ও দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে...

৫

‎নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর...

  • company_logo