ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আটকের একদিন পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তার সঙ্গে মুক্তি পেয়েছেন দুই সহযোগী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
রোববার ( ১১ অক্টোবর) তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে পুলিশ। পরে এক বছর শান্তি ভঙ্গ না করার শর্তে তাদের মুক্তি দেওয়া হয়। এছাড়াও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠীকেও ছেড়ে দেওয়া হয়।
এর আগে, শনিবার বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। বিমানবন্দরে বিমানের ভেতর থেকেই অভিজিৎ ও তার দুই সহযোগীকে আটক করা হয়। অন্যদিকে, গুরুগ্রাম থেকে আটক করা হয় ধ্রুব রাঠীকে।
এছাড়াও আটক হওয়া অন্তত চার হাজার বিক্ষোভকারীকে ছেড়ে দিয়েছে পুলিশ। মুক্তি পেয়েছেন মমতা ব্যানার্জিসহ চার সাবেক মুখ্যমন্ত্রীও।
এদিকে, মুক্তির পর সিজেপির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা জানান, আজ দুপুর ২টায় সংবাদ সম্মেলন করবে দলটি।
নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...
নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...
আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...
আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...
নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

মন্তব্য (০)