• আন্তর্জাতিক

‎ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভারত-পাকিস্তান সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে ২ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রেডিও পাকিস্তান এই তথ্য জানিয়েছে।
‎
‎খবরে বলা হয়, শুক্রবার দুই দেশের আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ২ পাকিস্তানি নিহত ও ১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। পাঞ্জাব প্রদেশের কাসুর জেলার ওই তিন বাসিন্দা একটি সীমান্ত স্তম্ভ কয়েক পা এগোতেই বিএসএফ সদস্যরা কোনো সতর্কবার্তা ছাড়াই তাদের ওপর গুলি চালায়। 
‎
‎পাকিস্তানি সূত্রগুলো জানায়, ওই তিনজনের কেউই সীমান্ত বেড়া পার হওয়ার চেষ্টা করেনি এবং তারা সবাই নিরস্ত্র ছিল। তবে, দু দেশের কোনো পক্ষ থেকেই কোনো নিশ্চিত মন্তব্য পাওয়া যায়নি। এদিকে, ভারতীয় গণমাধ্যম ঘটনাটিকে একটি 'অনুপ্রবেশের' প্রচেষ্টা বলে অভিহিত করেছে।

মন্তব্য (০)





image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

১

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

image

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...

image

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

  • company_logo