ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ সব জল্পনা উড়িয়ে আর্জেন্টিনার হয়ে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। প্রাথমিকভাবে, ২০২৮ কোপা আমেরিকা ও পরবর্তীতে আরও ২ বছর বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জয়ী এই কোচকে চায় আর্জেন্টিনা। লাতিন আমেরিকার একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, দুই পক্ষের রুদ্ধদ্বার এক বৈঠকে নতুন মেয়াদে স্কালোনির থাকার ব্যাপার এখন প্রায় চূড়ান্ত।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার সাথে নিজের অধ্যায়ের ইতি টানার ইঙ্গিত দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। এমনকি, ফাইনালে হারের পর প্রেস কনফারেন্সে কান্নায় ভেঙে পড়েন এই কোচ। অশ্রুসিক্ত অবস্থায় বলেন, লো সিয়েন্তো, মানে, সরি।
চলতি বছর ডিসেম্বরেই শেষ হওয়ার কথা তার সঙ্গে এএফএ'র চুক্তি। এরপর আর নবায়ন হবে কিনা, তা নিয়েও ছিল প্রশ্ন। তবে আরেক মেয়াদে আর্জেন্টিনার ডাগআউটে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী এই কোচকে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে এ নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও স্কালোনির মধ্যে অনুষ্ঠিত হয় এক রুদ্ধদ্বার বৈঠক। আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি নবায়নে সম্মতি প্রকাশ করেছেন স্কালোনি। শুধু আর্থিক সংক্রান্ত আলোচনাই বাকি আছে খবর এমনটাই।
এদিকে, লাতিন আমেরিকার ক্রীড়াভিত্তিক টিভি ও রেডিও নেটওয়ার্ক ডি স্পোর্টসের তথ্যমতে, চুক্তিটি হতে পারে '২ প্লাস ২' ফর্মুলায়। অর্থাৎ স্কালোনির সাথে ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর সুযোগ রেখে নতুন চুক্তি হতে পারে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত। এরপর ২০৩০ বিশ্বকাপেও এই কোচকে রেখে দল সাজানোর পরিকল্পনা আছে এএফএ'র।
একদিকে, ফাইনালে হারের পর হাতাহাতির ঘটনায় একাধিক ফুটবলারের শাস্তি, তার ওপর লিওনেল মেসির অবসর। সব মিলিয়ে, টালমাটাল পরিস্থিতি আর্জেন্টিনা ফুটবলের।
এমন অবস্থায় স্কালোনির সাথে চুক্তি নবায়ন বড় স্বস্তি হতে পারে আলবিসেলেস্তা শিবিরে। এর মাঝে দলের খেলোয়াড়দের কাছ থেকেও নেয়া হয় মতামত। যেখানে প্রায় সবার ভোটই স্কালোনির সাথে চুক্তি নবায়নের পক্ষে। সব ঠিকঠাক থাকলে দ্রুতই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির নতুন অধ্যায়ের।
স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে ছন্দহীন ফুটবলে দুই গোল হজম ...
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে লিডসে সিরিজের দ্বিতীয় ওয়...
নিউজ ডেস্কঃ ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার...
স্পোর্টস ডেস্ক : ডারহামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্য...
স্পোর্টস ডেস্ক : জাপানের আইচি-নাগোয়ায় শুরু হয়েছে ২০২৬ এশিয়ান...

মন্তব্য (০)