• আন্তর্জাতিক

‎আজ শুরু জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের মূল বিতর্ক পর্ব

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল বিতর্ক পর্ব শুরু হচ্ছে আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) থেকে। এতে অংশ নিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন বিশ্বনেতারা।

‎শুরুর দিন অধিবেশনে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে নিউ ইয়র্কে শহরটির মেয়র জোহরান মামদানি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে বসেন তিনি।
‎
‎প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে নিউ ইয়র্কে সাশ্রয়ী আবাসন নিশ্চিত, জীবনযাত্রার ব্যয় মোকাবিলা ও কর্মসংস্থান সৃষ্টির মতো ইস্যুগুলো প্রাধান্য পায় বলে জানান মামদানি।
‎
‎এছাড়া ইরান যুদ্ধ, লোহিত সাগর স্থবিরতাসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে ম্যাক্রোঁর সঙ্গে আরেকটি সাইডলাইন বৈঠকে অংশ নেন ট্রাম্প। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেন ম্যাক্রোঁ।
‎
‎এদিকে, মূল বিতর্ক পর্বের আগে একটি সাইডলাইন বৈঠকে অংশ নেন মক্কা প্যাক্টের অধীনে থাকা তুরস্ক, মিশর ও পাকিস্তানের প্রতিনিধিদল। তবে এতে সুনির্দিষ্ট কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা এখনো জানা যায়নি।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo