ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাসীন দল ‘ইউনাইটেড রাশিয়া’ ঐতিহাসিক জয় অর্জন করেছে। কোনো প্রকার জোরালো বিরোধিতা ছাড়া অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই নির্বাচনে ৪৫০টি আসনের মধ্যে সর্বোচ্চ ৩৫৫টি আসনেই জয় পেয়েছে তারা।
দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান এলা পামফিলোভা প্রাথমিক ফলাফল শেয়ার করে এই বিশাল জয়ের কথা নিশ্চিত করেছেন। এতে করে পার্লামেন্টে পুতিনের দলের অবস্থান আরও শক্তিশালী হলো এবং তাদের পূর্বের ৩৪৩ আসনের রেকর্ডও ভেঙে গেল।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ নির্বাচন শেষে জানান, ইউক্রেন যুদ্ধের পর অনুষ্ঠিত প্রথম এই পার্লামেন্ট নির্বাচনের ফলাফল প্রমাণ করে যে দেশের সাধারণ জনগণ প্রেসিডেন্ট পুতিনের নীতি ও নেতৃত্বের ওপর শতভাগ আস্থা রাখছেন।
গত আড়াই দশক ধরে রাশিয়ার রাজনীতি নিয়ন্ত্রণকারী দলটির এই সুপারমাজোরিটি বা বিশাল সংখ্যাগরিষ্ঠতা তাদেরকে প্রয়োজনে সংবিধান সংশোধনের একক ক্ষমতা দিচ্ছে। নির্বাচনে মোট ভোটারের হার ছিল ৫৯ শতাংশেরও বেশি।
ভোটগ্রহণের শেষ দিনে ইউক্রেনের পক্ষ থেকে বড় ধরনের ড্রোন হামলা চালানো হলেও কড়া নিরাপত্তার মধ্য দিয়েই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে যুদ্ধবিরোধী একমাত্র দলটিকে আগেই প্রার্থিতা থেকে বাদ দেওয়া হয়েছিল।
নির্বাচনের ফলাফল অনুযায়ী কম্যুনিস্ট পার্টি ৪০টি, জাতীয়তাবাদী এলডিপিআর ২৫টি এবং নিউ পিপল পার্টি ২০টি আসনে জয়ী হয়েছে। এছাড়া চেচনিয়ায় আঞ্চলিক প্রধান রমজান কাদিরভ ৯৯.৮৫ শতাংশ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই নির্বাচনকে গণতন্ত্রের লোকদেখানো প্রহসন হিসেবে আখ্যা দিয়েছে।
নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...
নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

মন্তব্য (০)